মিসরের উত্তরাঞ্চলীয় শহর তান্টায় কপ্টিক চার্চে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই বিস্ফোরণে আহত হয়েছে আরো অনেক মানুষ।
নীল নদ উপত্যকায় অবস্থিত সেন্ট জর্জ কপ্টিক চার্চে এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। মিসরের সংখ্যালঘু খ্রিস্টানদের উপর নিয়মিত হামলা করে আসছে জঙ্গিগোষ্ঠী। এই হামলাটা এমন সময় করা হল যখন ‘পাম সানডে’ উদযাপনে বহু মানুষ জমা হয়েছিল।
এমন হামলার আশঙ্কায় মিসরীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল। মিশরের রাষ্ট্র পরিচালিত নাইল টিভিকে প্রাদেশিক গভর্নর আহমেদ দেইফ বলেন, হয় কেউ বোমা পেতে রেখে গিয়েছিল অথবা কেউ আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থলের আশেপাশে আরো বিস্ফোরক পেতে রাখা হয়েছে কী না খুজে দেখা হচ্ছে। বিবিসি ও রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির