মিরপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওয়াজ মাহফিল

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট হাইস্কুল মাঠে রবিবার রাতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর উপজেলা ওলামা পরিষদ আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক।

মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ওয়াজ করেন, ঢাকা আমিন বাজার তালিমুল ইন্সটিটিউট রিসার্স সেন্টারের পরিচালক মাওলানা মুফতি লুৎফর রহমান ফারায়েজী, মাওলানা মুফতি আব্দুল হামিদ, মাওলানা মুফতি রেজাউল করীম, মাওলানা মুফতি আব্দুল খালেক ও মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম।

দেশে সম্প্রতি উগ ধর্মীয়্র জঙ্গিবাদ সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য ওয়াজ মাহফিল থেকে জোরালো আবেদন জানানো হয়।

ইত্তেফাক/নূহু