কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় ঝাউগাছ কেটে নৌকা ভর্তি করার সময় একটি নৌকা, ৪০টি ঝাউগাছ ও পাচারকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত মাহামদুল করিমকে মহেশখালী থানায় সোপর্দ করেছে বন বিভাগ।
মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা খোন্দকার গিয়াস উদ্দিন জানান, রবিবার রাত ১১টার সময় সোনাদিয়া বিট কর্মকর্তা মারফত জানান সোনাদিয়ার মগচরের ঝাউগাছের বাগান থেকে একটি চক্র গাছ কাটছে। সংবাদ পেয়ে গোরকঘাটা সদর থেকে একটি স্পিডবোটসহ ফরেষ্ট সদস্যদের নিয়ে রেঞ্জ কর্মকর্তা সোনাদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করে। এ সময় মগচর এলাকার ঝাউবাগানে ৭/৮ জনের একটি চক্র সরকারি সংরক্ষিত ঝাউ বাগানে কেটে নৌকা ভর্তি করে। বন বিভাগের স্পিডবোটের শব্দ শুনে ঝাউগাছ নিধনকারী দলের সদস্যরা গাছভর্তি নৌকা নিয়ে পাশের প্যারাবনে ডুকে পড়ে। বন বিভাগের দিকে লক্ষ্য করে তারা গুলি ছুড়লে বন বিভাগের কর্মীরাও গুলি ছুড়ে।
এ সময় বনকর্মীরা অভিযান চালিয়ে কুতুবজোম ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে মাহামদুল করিমকে নৌকা ভর্তি গাছসহ আটক করে।
আটক মাহামদুল করিম দাবি করেন, পূর্ব পাড়া গ্রামের একে ফজল প্রকাশ একুনির ছেলে মাহাবুব আলম ও জকরিয়ার ছেলে সিরাজ মিয়াসহ আরো কয়েকজন পালিয়ে যায়। মাহামদুল করিম নিজেকে একজন জেলে বলে দাবি করেন। তিনি জানান, ঝাউগাছ নিধনকারীরা তাকে নৌকায় গাছ তোলার জন্য ডেকে আনে।
ইত্তেফাক/কাউছার