বিমানবন্দর থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্টে তলব

 
দুই বছরেও স্বর্ণ চোরাচালান মামলা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় রাজধানীর বিমানবন্দর থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২২ মে তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
 
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 
 
দুবাই থেকে ঢাকায় আসা বিমান যাত্রী মো. মফিজুল আলমের দেহ তল্লাশি করে ১৩ পিস স্বর্ণবার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। পরে এই ঘটনায় বিমানবন্দর থানায় গত বছরের ২০ জানুয়ারি মামলা করে সহকারী রাজস্ব কর্মকর্তা মহিনুর রহমান। কিন্তু আজ পর্যন্ত এই মামলার চার্জশিট দাখিল করতে পারেনি পুলিশ। পরে আসামি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিকালে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
 
ইত্তেফাক/মণ্ডল/কাউছার