ক্যাপ্টেন কুল নামেই সবচেয়ে বেশি পরিচিত ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ক্যারিয়ারে কখনো আনন্দ-উল্লাসে উচ্ছ্বসিত দেখা যায়নি তাকে। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল রাইজিং পুনে সুপারজায়ান্টের আড্ডায় সতীর্থদের অনুরোধে নেচে দেখালেন ধোনি।
বলিউড কায়দায় নেচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ধোনি। তার সেই নাচ ভিডিও করেছেন দলেরই আরেক সতীর্থ মনোজ তিওয়ারি। পরবর্তীতে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেন ধোনি। ভিডিও পোস্ট করার অল্প কিছুক্ষণের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।
A post shared by @mahi7781 on Apr 9, 2017 at 8:51am PDT
আইপিএলের দশম আসরে ধোনিকে সরিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের কাঁধে তুলে দেয়া হয় পুনের অধিনায়কত্ব। ইতোমধ্যেই দু’টি ম্যাচ খেলেছেন ধোনি। মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ১২ রান করলেও, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৫ রান করেন ধোনি।
ইত্তেফাক/রেজা