নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুর ২টায় বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।