লেবাননের দক্ষিণাঞ্চলীয় শরনার্থী শিবিরে গত রবিবার শিলা সংঘর্ষ হওয়ার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত ফিলিস্তিনি ৫ জন নিহত এবং ৩২ শরনার্থী আহত হয়েছে। লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, গোড়া ইসলামপন্থী সংগঠনের নেতা বেলাল বদর এই সংঘর্ষের জন্য দায়ী।
ঘটনার কারণ হিসেবে লেবাননের গণমাধ্যমে বলা হয়েছে , যৌথ নিরাপত্তা বাহিনী আইন-এল- হিলওয়ে ফিলিস্তিনের সংঘাত মোকাবেলার জন্য যখন দায়িত্ব পালন করছিল ঠিক তখনই উগ্র ইসলামপন্থীদের দ্বারা এ সংঘর্ষের ঘটনা ঘটেছে । তবে লেবাননের নিরাপত্তাবাহিনী বলছে, এ সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীরা শরনার্থী শিবিরের বাইরে অবস্থান করছিল ।
এ ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, “বেলাল বদর যে লক্ষ্য নিয়ে বিভক্তি তার শেষ দেখা হবে”।
ঊল্লেখ্য, ১৯৪৮ সালে লেবাননে সিদন শহরে ১২ টি পালেস্টাইন ক্যাম্প নির্মাণ করা হয় । যার মধ্যে ইন-ইল- হিলওয়ে বৃহত্তম এবং জাতিসংঘের তথ্যমতে, ৫৪ হাজার শরনার্থী বর্তমান অবস্থান করছে এবং ধারণ ক্ষমতা ১ লক্ষ ২০ হাজার। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির