শিল্পকলায় সন্ধ্যায় ‘ক্রীতদাসের হাসি’

 
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে ‘ক্রীতদাসের হাসি’। কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মঞ্চ ও টিভির জনপ্রিয় অভিনেত্রী হৃদি হক।
 
আর নির্দেশনায় নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। গত ২ জানুয়ারি পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে শওকত ওসমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে ক্রীতদাসের হাসি’র প্রথম মঞ্চায়ন হয়।
 
এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। গণতান্ত্রিক চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার জন্যই আবার নেমে আসে সামরিক শাসন, তবুও লেখকের প্রতিবাদ স্তব্ধ থাকেনি। রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এই প্রতিবাদ।
 
প্রতিবাদে সোচ্চার হয়েছে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’র তাতারী। খলিফা হারুনর রশীদ কোনো কিছুর বিনিময়েই তাতারীর হাসি শুনতে পান না। খলিফার নির্দেশে হাসার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেছে তাতারী।
 
ইত্তেফাক/আনিসুর