চলতি বছরের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। বর্ষ বিদায় ১৪২৩ উদযাপন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আয়োজন করেছেন সুরের ধারার চেয়ারম্যান ও রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এবারের চৈত্র সংক্রান্তির বিষয় ‘বাংলাদেশে রবীন্দ্র’। ১৩ এপ্রিল সন্ধ্যায় সূর্যাস্ত থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
ইত্তেফাক/আনিসুর