আসছে ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের ‘রাজকাহিনী’র হিন্দি ভার্সন ‘বেগমজান’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এ ছবি দিয়েই বলিউড যাত্রা করছেন গুণী নির্মাতা সৃজিত।
তবে এ ছবির প্রেক্ষাপট বাংলা না, এখানে দেখানো হবে পাঞ্জাব’র দু’ভাগ করার গল্প নিয়ে। উল্লেখ্য, সে সময় একটি গণিকালয় চালাতেন বেগমজান। সেই চরিত্রে বিদ্যাকে দিয়ে অভিনয় করিয়েছেন সৃজিত। সেই গণিকালয়ের গল্প নিয়েই মহেশ ভাট ও মুকেশ ভাট প্রযোজনা করছেন।
তবে সৃজিত ও বিদ্যা বালানের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে ভারতীয় মিডিয়ায় আলোচনা চলছে। বিষয়গুলো নিয়ে সম্প্রতি বিদ্যা মুখোমুখি হয়েছিলেন ভারতীয় মিডিয়া এবেলার সঙ্গে। বিদ্যাকে প্রশ্ন করা হয়েছিল....যা বললেন তিনি,
সৃজিত নাকি আপনার প্রেমে পড়েছেন?
তাই...(হাসি)...মিষ্টি তো!
এইটুকুই বলবেন?
(আরও হাসি) আই ডোন্ট নো হোয়াট টু সে! অভিনেতা-পরিচালকের ইক্যুয়েশন জমে গেলে যা হয় আর কী!
এটা তো আপনি সব পরিচালকের ক্ষেত্রেই বলেন!
হা হা হা! মিথ্যে বলি নাকি! ৯৫ শতাংশ ক্ষেত্রেই পরিচালকদের সঙ্গে আমার কানেকশনটা দারুণ ভাল হয়ে যায়।
বাকি পাঁচ শতাংশ খারাপ হয় বলছেন?
আমার ক্যারিয়ারের প্রথম দিককার কথা তো সকলেই জানেন। তখন অবশ্য আমি ইন্ডাস্ট্রিতে ভীষণই নতুন। বাট ইট’স ভেরি ইম্পরট্যান্ট ফর মি দ্যাট দ্য ডিরেক্টর অ্যান্ড আই আর অন দ্য সেম পেজ। না হলে আমি কাজ করতে পারি না।
উল্লেখ্য, ‘বেগমজান’ সিনেমায় বিদ্যা ছাড়া আরো দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, আশিস বিদ্যার্থী, চাঙ্কি পান্ডে, রাজেশ শর্মা প্রমুখকে।
ইত্তেফাক/আনিসুর