গুপ্তচর সন্দেহে ভারতীয় সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সুষমা স্বরাজের

ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেফতার কুলভূষণ যাদব নামের এক ভারতীয় সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল।
 
এ ঘটনায় পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন ‘আমি পাকিস্তানকে বলতে চাই, তারা যদি আরও বাড়াবাড়ি করে, তাহলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে।’ 
 
গত বছরের ৩ মার্চ কুলভূষণকে ইরান থেকে প্রবেশের পর ‘গ্রেফতার করে’ পাক নিরাপত্তা বাহিনী।  তাঁর বিরুদ্ধে পাকিস্তানে নাশকতার ছক তৈরির অভিযোগ আনা হয়। কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর অবসর নেওয়া অফিসার, এটা মেনে নিয়েও তাঁর সঙ্গে ভারত সরকারের সঙ্গে কোনোরকম যোগসাজশ থাকার কথা অস্বীকার করেছে নয়াদিল্লী। পাকিস্তানের দাবি, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর অন ডিউটি অফিসার। 
 
মঙ্গলবার সুষমা স্বরাজ বলেন, ‘ আমাদের অবস্থান সুস্পষ্ট। কুলভুষান যাদব কোনো অন্যায় করেছে তার কোনো প্রমাণ নেই। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর প্রচেষ্টা।’
 
ইত্তেফাক/ইউবি