রায়পুরে জামায়াতের আমিরসহ ছয় নেতা আটক

 
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন (৫৫) সহ ছয় নেতাকে গোপন বৈঠক থেকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেরোয়া গ্রামের সমশেদ উদ্দিন হাজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদি ভাই ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে লিফলেট ও বই পাওয়া গেছে।
 
অন্যরা হলেন- কেরোয়া ইউনিয়ন জামায়াতের কর্মী ও পৌর শহরের এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ (৩৫), একই ইউনিয়নের মৃত মন্সুর আহম্মদের ছেলে ইব্রাহিম (৫৫), আজিজ উল্যার ছেলে সহিদ উল্যা (২৯), আব্দুল খালেকের ছেলে আলী আহম্মেদ (২৫), মৃত আব্দুল হাইয়ের ছেলে মফিজুল ইসলাম (৬০)।
 
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী ওই ঘরে গোপন বৈঠক করছিলো। এমন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।