নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৫ জনের জামিন মঞ্জুর

 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশ এসল্ট মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালীসহ ৭৫জন নেতা-কর্মীকে মঙ্গলবার জামিন দিয়েছে আদালত।
 
হিলালীসহ ওই নেতা-কর্মী কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানালে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকনজ্জামান তাদের জামিন প্রদান করেন।
 
উল্লেখ্য, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের সংঘর্ষ হলে পুলিশের এসআই গোপাল কৃষ্ণ সরকার রফিক এই মামলা করলে তারা প্রথমে উচ্চ আদালত থেকে জামিনে যান এবং আজ উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তারা নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে তাদের জামিন মঞ্জুর হয়।