গত ৫ এপ্রিল রাতে ঘূর্ণিঝড়ে বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের চন্দ্রদীপ কলেজের টিনশেড বিল্ডিং সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
কলেজটির সাতটি কক্ষের দেয়াল ও টিনের চালা বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে।
কলেজের অধ্যক্ষ বাচ্চু শিকদার জানান, বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। ছুটি শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ সংকটে পড়বে। অবিলম্বে কলেজটি পুনঃনির্মাণ করা প্রয়োজন। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, কলেজটি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ায় পুনঃসংস্কার করতে প্রায় ৫০ লাখ টাকা দরকার। তিনি এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু