ফরিদপুরের চরভদ্রাসনে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর হরিরামপুরে ইউনিয়ন যুবদল সভাপতি মো. ফেরদৌস খানকে (৩৫) ৫৬টি ইয়াবাসহ আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা প্রয়াত আব্দুল বারী খানের ছেলে। জানা যায়, ওই আসামি দীর্ঘদিন চরাঞ্চলে মাদক ব্যবসা করে আসলেও প্রভাবশালী হওয়ায় এতদিন তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এএসআই কাজী মো. নেছার উদ্দিন, এএসআই মো. শাখাওয়াত হোসেন পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
মাদক বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক, এই উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামিকে আদলতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় থানা পুলিশ।
ইত্তেফাক/রাফাত/পাভেল