‘আমার সন্তান আব্রাহামের কারণে অনেক কিছু মেনে নিয়েছি। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অবশ্যই সে আমার স্ত্রীও। ছেলের মা হিসেবে তার অবস্থানটাও অনেক ওপরে।’ কথাগুলো মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন শাকিব খান।
গতকাল বেসরকারি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শাকিব আরো বলেন, ‘আমার সন্তান আব্রাহাম খান জয়ের কথা ভেবে, ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আজ সকালে অনেক ভেবেছি। এরপর আমার ছেলের ভবিষ্যতের কথাও ভেবেছি।’
ছেলের প্রতি ভালবাসার বিষয়ে শাকিব বলেন, আমি শুটিং থেকে এসে ছেলেকে দেখতে গিয়েছি। তাকে তো অমর্যাদা করিনি। তার মাকেও করিনি।’
যা হয়েছে সেসব বিষয়ে অপুকে মন থেকে মাফ করে দিয়েছি বলেও উল্লেখ করে এই অভিনেতা আরো বলেন, ‘অপু অনেক বড় ভুল করেছে। স্বামী হিসেবে সংসারের কথা ভেবে, একজন সুপারস্টার হিসেবে ক্যারিয়ার বাঁচাতে আমি সবকিছু মেনে নিয়েছি। আশা করছি অপু ভবিষ্যতে এমন ভুল আর করবে না।’
ইত্তেফাক/আনিসুর