অনুমোদন ছাড়া ওষুধ তৈরিতে তিন লাখ টাকা জরিমানা, আটক ৪

 
ময়মনসিংহের বিসিকে অনুমোদন ছাড়াই ওষুধ তৈরির অভিযোগে ফাস্ট ফার্মাসিউটিক্যাল মালিককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৯মাসের জেল, কারখানা সিলগালা ও চার কর্মচারীকে আটক করা হয়েছে।
 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মাসকান্দা বিসিকে অভিযান চালিয়ে আয়ুর্বেদিক ওষুধ প্রস্ততকারক নুর মোহাম্মদ আকন্দের মালিকানাধীন ফাস্ট ফার্মাসিউটিক্যালে অনুমোদনবিহীন যৌন উত্তেজক ক্যাপসুল ও ভিটামিন সিরাপ তৈরির সন্ধান পায়। কারখানা থেকে বিপুল পরিমাণ ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম কারখানা মালিক নুর মোহাম্মদ আকন্দকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ৯মাসের জেল ও কারখানা সিলগালার নির্দেশ প্রদান করেন। মালিককে না পেয়ে কারখানার চার শ্রমিককে আটক করা হয়েছে।