শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ছাত্রলীগের আটজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিক্ষোভ করেছে করেছে নেতাকর্মীরা।
ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার শাবির ছাত্রলীগের ওই আটজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
এই মামলার প্রতিবাদে বুধবার দুপুর থেকে বিক্ষোভ মিছিল করে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা। তারা মামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ও তালা ঝুলিয়ে অবস্থান করে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত শনিবার ৮এপ্রিল ফুফাতো ভাইকে নিয়ে শাবিতে বেড়াতে গিয়েছিলেন নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উত্যক্তের শিকার হন তিনি। উত্ত্যক্তকারীরা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক। এই ঘটনায় যৌন হয়রানির অভিযোগে ওই ছাত্রী বুধবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন।
ইত্তেফাক/জামান