পিরোজপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 
পিরোজপুরের ইন্দুরকানীতে এক অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পানগুছি নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
 
ইন্দুরকানী থানার উপ পরিদর্শক মোহাইমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়। বিকৃত হয়ে যাওয়ায় লাশের চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি।
 
সম্প্রতি মোড়েলগঞ্জের থানা ঘাটে একটি ট্রলার ডুবি হয়েছিল এই নারী সেই ট্রলারের যাত্রী হতে পারে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার লাশটি পিরোজপুর মর্গে পাঠানো হবে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 
ইত্তেফাক/জামান