বাকেরগঞ্জে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, আহত ১০

উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের সিদ্দিক বাজার সংলগ্ন খালের উপর নির্মিত ব্রিজ ভেঙে ইট-বালুবাহী ট্রাক খাদে পড়ে লোক ও যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ১০ জন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খাদে পড়ে দুইদিন অতিবাহিত হলেও ব্রিজটি সংস্কার করা হয়নি। বর্তমানে জনসাধারণ  খেয়া নৌকা দিয়ে পারাপার হচ্ছে। তবে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শ্রীমন্ত নদীর ওপরে নির্মিত আয়রন ব্রিজের প্লেট সরে গিয়ে প্রায়ই দুঘর্টনা ঘটে। সড়ক ও জনপদ পুণঃনির্মাণের জন্য ব্রিজটি টেন্ডার করলেও ব্রিজটির কাজ না হওয়ায় দক্ষিণাঞ্চলের যান চলাচলের ভোগান্তির শিকার হচ্ছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি বাকেরগঞ্জবাসীর জন্য এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে বরিশাল সওজ এর প্রকৌশলী জানান, বোয়ালিয়া বাকেরগঞ্জ দুইটি ব্রিজের নির্মাণ কাজ অচিরেই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু