তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকির শহরে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত ৩ জন নিহত হয়েছে । এ হামলার ঘটনায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সয়লু এই হামলাকে সন্ত্রাসবাদী আক্রমণ ছিল বলে জানিয়েছেন।
তুরস্কের কর্মকর্তারা এক বার্তায় জানিয়েছে, কুর্দির সবচেয়ে বড়শহর দিয়ারবাকির পুলিশ ব্যারাকের কাছেই সাজোয়া যান মেরামতের সময় আলোড়ন সৃষ্টিকারী শব্দ এবং বিস্ফোরণ ঘটনা ঘটে । এ হামলায় স্বরাষ্ট্রমন্ত্রী সয়লু আরো বলেছেন, বিস্ফোরণটি একটি সুরঙ্গ তলদেশ খননের মাধ্যমে হয়েছে । বিস্ফোরণের ঘটনাটি সন্ত্রাসী হামলার ফলে । হামলাটি খনন করা কূপের বাইরে থেকে করা হয় এবং সুড়ঙ্গ খুঁড়ে কিস্ফোরণ স্থাপনের মাধ্যমে সম্পন্ন করেছে, তুরস্কের সম্প্রচার মাধ্যমে হাবারটাকের সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন ।
প্রসঙ্গত, এর আগে তুর্কি অনেক নিরাপত্তা হুমকির স্বীকার হয়েছে, ইসলামিক এস্টেট, কুর্দিস জঙ্গিগোষ্ঠী এবং ১৯৮৪ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মাধ্যমে।
উল্লেখ্য, এ হামলার ঘটনায় কুর্দিস জঙ্গিগোষ্ঠী করেছে বলে ধারণা করা হয়েছে এবং সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে ।
ইত্তেফাক/নূহু