দৈনিক ইত্তেফাকে রিপোর্ট হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে বাইসাইকেল ও মোটর সাইকেল রাখার ওপর ফি নির্ধারণ করে কর্তৃপক্ষ। এই ঘটনায় গত সোমবার ‘ঢাবিতে বাইসাইকেল পার্কিংয়ের জন্য ফি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ’ শিরোনামে খবর প্রকাশ করে ইত্তেফাক। এর পরিপ্রেক্ষিতে বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি নোটিসে ওই ফি প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
ইত্তেফাক/রাফাত