নববর্ষের তিন কনসার্টে এলআরবি

 
পহেলা বৈশাখে সারাদিন কনসার্ট করবে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি। আইয়ুব বাচ্চু জানালেন ‘প্রতি বছরই আমরা গানে গানে নববর্ষকে স্বাগত জানাই। এ বছরও সকাল, দুপুর, সন্ধ্যায় ৩টি কনসার্ট করবো ঢাকায়। গান গেয়েই সবার সাথে বৈশাখের প্রথম দিনটি পালন করবো আমরা।’
 
কাল পহেলা বৈশাখের সকালে এলআরবি প্রথম কনসার্টে পারফর্ম করবে চ্যানেল আই বৈশাখী উৎসবে। অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা চীন মৈত্রী সম্মেলনে।
 
এরপর দুপুর ২টায় ব্যান্ডটি চলে যাবে ধানমন্ডির আবাহনী মাঠে। সেখানে কনসার্ট করে ধানমন্ডির জ্যাম পেরিয়ে যাবেন তারা বনানীতে।
 
সেখানে এলআরবি পারফর্ম করবে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উৎসবে। পরদিন এলআরবি আরেকটি কনসার্টে অংশ নিতে ঢাকার বাইরে যাবে বলে জানালেন আইয়ুব বাচ্চু।
 
ইত্তেফাক/আনিসুর