শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাব এইডে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। উচ্চ রক্তচাপ ও ঘাড়ের ব্যাথাজনিত অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ইত্তেফাক বিনোদনকে খবর নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
বৃহস্পতিবার দুপুর ১২টার পরে ল্যাব এইড হাসপাতালে যান শাকিব। সেখানে চিকিৎসকরা তাকে বেশ কিছু চেকআপ করার কথা বলেন। পরে সেখানেই তিনি অবস্থান করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব আজ সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। পরে আত্মীয় স্বজনের পরামর্শে দুপুর ১২ টার দিকে চেকআপ করানোর জন্য রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান।
ইত্তেফাক বিনোদনকে দেয়া তথ্যমতে, মূলত ব্লাড প্রেসার ও সাধারণ কিছু চেকআপ করাতেই তিনি হাসপাতালে গিয়েছেন।
ইত্তেফাক/আনিসুর