কিশোরগঞ্জে ডিজিটাল সেন্টার কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ল্যাব স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে মানব সম্পদ উন্নয়নে কম্পিটার অ্যাপ্লিকেশন এ্যান্ড ইংলিশ ল্যাংগুয়েজ শীর্ষক প্রশিক্ষনের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-২) অর্থায়নে এ  ল্যাব স্থাপন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশিক্ষনের উদ্ধোধন করে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ জে এম এরশাদ আহসান হাবিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান, সহকারী কর্মকর্তা ভুমি উত্তম কুমার রায়, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও প্রশিক্ষনার্থীগণ।

লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্টের( এলজিএসপি)-২ জেলা ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তফা কামাল জানান, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ও যুব সমাজকে কারিগরি শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্টের ( এলজিএসপি-২)অর্থায়নে পুটিমারী ইউনিয়নে সাড়ে চার লাখ টাকা ব্যায়ে ১৪ টি কম্পিউটার, ১৪ টি টেবিল, ও ১টি ল্যাপটন দেয়া হয়েছে।

ওই ইউনিয়নের বেকার ছেলেমেয়েরা  ১৪ জন করে একটি গ্রুপ তৈরি করে ৩ সপ্তাহের মধ্যে কম্পিটারের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ইত্তেফাক/নূহু