চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো দুই যাত্রী। মঙ্গলবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মো. নুরনবীর ছেলে। আহতরা হলেন, ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মো. শুভ (১৭) ও মনিরুজ্জামানের ছেলে মো. বাদশা মিয়া (৪০)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে রহিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে চিকিত্সক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/এএম