নেত্রকোনায় বোরো ধান হারিয়ে দিশেহারা কৃষক

নেত্রকোনার হাওর উপজেলাগুলোতে এখন আর বোরো ধানের কোনো চিহ্নই নেই। শুধু পানি আর পানি এই পানি আর সরবেও না।  নেত্রকোনার তিনটি হাওর উপজেলায় এখন গো-খাদ্যের অভাব তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা তাদের গবাদিপশুকে দূরে আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠাতে বাধ্য হচ্ছেন এবং কোনো কোনো এলাকায় গো-খাদ্যের অভাবে গরু বিক্রি করে দেয়া হচ্ছে।

কৃষকরা এখন কি করবেন এই নিয়ে চিন্তিত। কারণ হাওরে এখন কোনো কাজ নেই। সারা বছর বসে থাকতে হবে বা দূরের অন্য জেলায় গিয়ে কাজ করতে হবে। আশপাশের জেলায়ও ধানের জমি নিমজ্জিত হওয়ায় সেখানেও কাজ পাওয়া যাবে না বলে তারা জানান।

হাওর পাড়ের হত দরিদ্র কৃষকরা জানান, বোরো ফসল রক্ষার জন্য তারা সরকারের কাছে স্থায়ী ব্যবস্থার দাবি জানাচ্ছেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান জানান, বুধবার পর্যন্ত নেত্রকোনা জেলায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ২শ টন চাল এবং ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এগুলো বিতরণ কার্যক্রমও চলছে।
ইত্তেফাক/নূহু