বিইউপিতে বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বর্ণিল আয়োজন

 
বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বর্ণিল আয়োজন ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস-এ। আজ ১৪ এপ্রিল ২০১৭ তারিখটি স্মরণীয় করে রাখতে পহেলা বৈশাখের অতি প্রত্যুষে বিইউপির মাঠে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মজাদার খাবার, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
 
IMG0
 
'বাংলা নববর্ষ-১৪২৪' উদযাপন উপলক্ষে বিইউপির কালচারাল ক্লাবের আয়োজনে বিইউপির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি বৈশাখী মেলার উদ্বোধন করেন। এ ছাড়া উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফওসহ বিইউপির সকল স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/রাফাত