জুমানা নাগাওয়াল নামে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের এক নারী চিকিৎসক বিরুদ্ধে মেয়েদের খৎনা দেয়ার অভিযোগে মামলা হয়েছে।
অভিযোগ ওঠার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অবশ্য এ ধরনের মামলা দেশটিতে এই প্রথম।
প্রসিকিউটর কার্যালয় সূত্র জানায়, ওই চিকিৎসক ১২ বছর ধরে ছয় থেকে আট বছর বয়সী মেয়েদের খৎনা দিয়ে আসছিলেন।১৯৯৬ সাল থেকে মেয়েদের খৎনা দেয়াকে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রে।
ডা. নাগারওয়ালা তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।
ইত্তেফাক/ইউবি