জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই: পলক

 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ থাকবেনা, মাদ্রাসা থাকবেনা এমন সাম্প্রদায়িক বক্তব্য যারা দিয়েছিল তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে চাই।'
 
তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমরা কাজ করে যাচ্ছি।'
 
প্রতিমন্ত্রী শুক্রবার সিংড়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বাংলা নববর্ষের শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন, ইউআরসি নতুন ভবনের ভিত্তি প্রস্থর এবং মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুশফিকুর রহমান, ওসি আল মামুন, প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, কাউন্সিলর আব্দুল জলিল, মহসিন আলম (অব. সেনা) প্রমুখ।
 
ইত্তেফাক/জামান