জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

 
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানসহ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও জুয়াড়িসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ এবং পাঁচ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে জরিমানা আদায় শেষে ছেড়ে দেয়া হয়েছে।
 
জগন্নাথপুর থানার এস আই সাইফুল আলম গ্রেফতার এবং জরিমানার বিষয় নিশ্চিত করেছেন।