ইসলমী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ফাজিল মাদ্রাসার ফল আগামী ১৬ এপ্রিল প্রকাশ করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের মাদ্রাসা ফাজিলের (২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষ) ১ম, ২য় ও ৩য় বর্ষের ফল আগামী রবিবার বেলা ১২টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.iu.ac.bd) রেজাল্ট পাওয়া যাবে।
ইত্তেফাক/কাউছার