দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তিন কেজি ২’শ গ্রাম সোনার বার ও মোটরসাইকেলসহ বাবু (৩২) নামে এক সোনা চারাচালানকারীকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। আটককৃত বাবু উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং সোনা চোরাচালানী।
বিজিবি জানায়, আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমির মজিদের নেতৃত্বে নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের পাশে একটি ঝোপে ওঁৎ পেতে ছিল। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি মোটরসাইকেলকে গতিরোধ করে বাবুকে আটক করে। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইত্তেফাক/কাউছার