বৈশাখকে ঘিরে প্রকাশিত হয়েছে নতুন মিশ্র অ্যালবাম সমীর ফিচারিং ‘কখনো বলিনি’। মোট ৬টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, শাহরিয়ার রাফাত, সমীর, শাহাদাত, আলফাজ ও নার্গিস। মাই সাউন্ড এর ব্যানারে অতি শীঘ্রই বাজারে আসছে অ্যালবামটি।
সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন এসকে সমীর। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন , সমীর , আলফাজ ,মিষ্টি ও আবুল কালাম আজাদ। এর চারটি গানের সূর করেছেন সমীর। অন্যদুটি গান সুর করেছেন আলফাজ ও ডলার। গানগুলো হলো ‘স্বপ্নটাকে’, ‘কখনো বলিনি’,‘বিশ্ব প্রতারক’,‘চোখের আড়াল’,‘নন্দিনী’ ও ‘চাঁদ আর জোছনা’।
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে এসকে সমীর বলেন, ‘বাঙালীর সব চেয়ে বড় উৎসব বৈশাখে শ্রোতাদের নতুন একটি অ্যালবাম উপহার দিতে পারছি বলে ভালো লাগছে। অনেক সময় নিয়ে যত্ন করে গানগুলো তৈরী করেছি। আমার বিশ্বাস গানগুলো সবার ভাল লাগবে।’
নিজের অ্যালবাম’সহ বেশ কিছু একক,মিশ্র ও চলচ্চিত্রের অ্যালবাম বের হয়েছে সমীরের সঙ্গীতায়োজনে। সর্বশেষ সমীরের ফিচারিংয়ে স্বাধীনতার মাসে সমীর, রাজীব ও পুলক কে নিয়ে তিন গান এর ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি বাজারে আসে।
ইত্তেফাক/আনিসুর