সোয়া দুই মিনিটেই দেখুন শচীনের জীবনকাহিনী

স্বপ্ন, আত্মত্যাগ ও অনুপ্রেরণা এই তিনই ছিল ক্রিকেটের লিটল মাস্টার শচীন রমেশ টেন্ডুলকারের জীবনে সফলতার মূলমন্ত্র। এবার লাখো তরুণের অনুপ্রেরণা শচীনের জীবন পর্দায় তুলে আনতে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘শচীন এ বিলিয়নিয়ার্স ড্রিম’। 
 
বহুল প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রটির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়।
 
২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ পাওয়ার ৩০ ঘন্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে ভিডিওটি সোয়া ১১ মিলিয়ন ভিউ হয়ে গেছে।
 
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শচীন বলেন, তার দুই যুগেরও বেশি ক্রিকেট ক্যারিয়ারের অনেক অজানা কথা এই চলচ্চিত্রে দেখা যাবে। বিশেষ করে ক্রিকেট ক্যারিয়ার শুরুর পেছনে যে মানুষগুলো কাজ করে গেছে যারা এতদিন প্রচারের আড়ালে ছিল সেই সব মানুষ ও ব্যক্তি শচীনের জীবনকে দেখা যাবে পর্দায়। 
 
 
জেমস ইরেসকাইন পরিচালিত প্রামাণ্যচিত্রটি মুক্তি পাবে আগামি ২৬ মে মুক্তি পাবে।
 
ইত্তেফাক/রেজা