দিনাজপুরের বিরামপুরে শনিবার ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর মোড়ে বিরামপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭৯৩৮) ব্যাটারি চালিত রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক বিনয় মুর্মু পুতলা (৫০) মৃত্যুবরণ করে এবং বিরামপুর হাসপাতালে নেয়ার পর পুতলার ভাতিজি জিসিনতা (২৫) মারা যায়।
এ ঘটনায় পুতলার স্ত্রী রমণী (৪০ ও ভাতিজি জামাই স্বাধীন (২৮) গুরুত্ব আহত হয়ে দিনাজপুর ও বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বাড়ি উপজেলা আয়ড়ামোড় গ্রামে। নিহত পুতলা ভ্যান নিয়ে সপরিবারে বিরামপুর মির্জাপুরে হিন্দুধর্মীয় মেলা দেখতে এসেছিলেন। ঘটনার তদারককারী থানার এসআই জাহানুর ইসলাম জানান, লাশ উদ্ধার করার পাশাপাশি ঘাতক বাসটিও আটক করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির