শাহরুখের নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ক্যাটরিনা-আনুশকা

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা সঙ্গে শাহরুখ খান। দুই গ্লামারগার্লের সঙ্গে কিং অব রোমান্স শাহরুখের রসায়ন দারুণ জমে উঠেছিল ‘‌যব তক হ্যায় জান’ ছবিটিতে। আবারো এই তিনজনকে এক পর্দায় আনা হচ্ছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
 
আর তাদেরকে এক ফ্রেমে আনার কাজটি সম্ভব করেছেন পরিচালক আনন্দ এল রাই।  
 
বামনদের নিয়ে ছবি করছেন রাই। প্রধান চরিত্রে শাহরুখ খান। বিপরীতে ক্যাটরিনা। দ্বিতীয় নায়িকার খোঁজ করছিলেন পরিচালক। প্রথমে দীপিকার কাছেই প্রস্তাব পেশ করেন। সঞ্জয় লীলা বনসালির ‘‌পদ্মাবতী’‌ ছবির কাজে ব্যস্ত দীপিকা ছবিটি ফিরিয়ে দেন। তার পরেই আনুশকার কথা মাথায় আসে পরিচালকের। রাজি হয়ে যান শাহরুখও।  
 
এমনিতে আনুশকার সঙ্গে কিং খান, ক্যাটরিনা, দুজনেরি দারুণ সম্পর্ক। খবর, আগামী সপ্তাহে আনুশকাকে ছবির চিত্রনাট্য পড়ে শোনাবেন পরিচালক। থাকবেন শাহরুখও।  
 
জানা গেছে, আনুশকা নাকি খুব একটা অপত্তি তোলেননি। তাই পরিচালকের আশা, চিত্রনাট্য পড়ে রাজি হয়ে যাবেন তিনি। তেমনটা হলে, এপ্রিলের শেষেই শুরু হবে শুটিং।
 
উল্লেখ্য, শাহরুখ ও আনুশকা এখন ইমতিয়াজ আলী পরিচালিত দ্যা রিং সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত।
 
ইত্তেফাক/রেজা