কিশোরগঞ্জ-ভৈরব সড়কের লতিবাবাদ নামক স্থানে অনন্যা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ১ জন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছে ১০ জন। আজ শনিবার (১৫ এপ্রিল) বিকালে জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শুভ (১৮) কিশোরগঞ্জ সদর উপজেলার সুন্দিরবন গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি অন্য একটি পরিবহনের বাসে হেলপারের চাকরি করতেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।