দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামীকাল রবিবার একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দলীয় প্রতীকে অনুষ্ঠেয় এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে।
কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মেদ খান বলেন, ‘কমিশন ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করেছিল। আদালতের নির্দেশে প্রায় দেড় ডজন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল ১৫৬ টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, নতুন কমিশনের অধীনে এটি প্রথম ইউপি নির্বাচন। এর আগের রকিব উদ্দিন কমিশনের অধীনে ছয় ধাপে অনুষ্ঠিত হয় ইউপি নির্বাচন।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাসস
ইত্তেফাক/ইউবি