ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
প্রচণ্ড ভারীবর্ষণে ইরানের চারটি প্রদেশের বাড়িঘর ভেসে গেছে। তেহরান টাইমসের খবরে বলা হয়, প্রচণ্ড বৃষ্টিপাতে ভূমিধসের সৃষ্টি হয়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব আজারবাইজান প্রদেশের আজাব শির ও আজার শাহর এলাকা। অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো হচ্ছে পশ্চিম আজারবাইজান, যানজান ও কোর্দিস্তান প্রদেশ। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবিসি ও তেহরান টাইমস।
ইত্তেফাক/সাব্বির