চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০টাকা দরে ৩০কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ওয়াসিম উদ্দিন নামে এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইশ' ৭৬কেজি চাল জব্দ করা হয়।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী জানান, ১০টাকা দরে ৩০কেজি চাউলের স্থলে ২৪-২৫কেজি করে চাউল বিতরণ করছেন। এমন অভিযোগে ওয়াসিমকে হাতেনাতে ধরে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওয়াসিম উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
ইত্তেফাক/জামান