লোহাগাড়ায় টংকাবতী খালের বুকে বোরো চাষ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া টংকাবতী খালের বুকে বোরো চাষ করছেন কৃষকরা। আর চরে আখসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। চাষিরা  প্রতি বছর এ সময়ে বোরোসহ বিভিন্ন সবজির চাষ করে থাকেন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কলাউজান আদারচর এলাকায় টংকাবতী খালের বুকে প্রচুর বোরো চাষ হয়েছে। পাশাপাশি হয়েছে কচুর চাষও। আর খালের চরে হয়েছে বিভিন্ন সবজির চাষ।

টংকাবতী খালের বুকে বোরো চাষ। ছবি: ইত্তেফাক

এলাকার বোরো ও সবজি চাষি বশির আহমদ (৫০) জানান, বোরো মৌসুমে আদারচর এলাকার টংকা খাল শুকিয়ে যায়।  খালের বুকে সামান্য পানিতে প্রতিবছর বোরো চাষ করে থাকেন তিনি। এছাড়াও খালের চরেও বিভিন্ন সবজির চাষ করে থাকেন। 

উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, লোহাগাড়া উপজেলায় এবার ৩ হাজার ৬শত হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। টংকাবতী খালের বুকে চাষ হয়েছে প্রায় ৮ হেক্টর। প্রতিবছর উক্ত এলাকার কৃষকরা টংকা খালের বুকে বোরো চাষ ও চরে বিভিন্ন সবজির চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। 

ইত্তেফাক/জেডএইচ