শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়েছে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
 
শনিবার সকালে রাজধানীর মিন্টুরোডস্থ পুলিশ ভবনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রধান অতিথি ছিলেন।
 
এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো, বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।