পহেলা বৈশাখ উপলক্ষে লাঠি খেলা অনুষ্ঠিত

আড়াইহাজারে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে   ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম, ডাঃ সায়মা আফরোজ ইভা,  জেলা পরিষদের  সদস্য সিরাজুল ইসলাম ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) এ এফ ফিরোজ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, ওসি সাখাওয়াত হোসেন, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, প্রাণী  সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া প্রমুখ।

লাঠি খেলা দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু