কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সজি খাতুন (৪০)।
শনিবার মধ্যরাতে মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত দিয়ারারচর কোনাচি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সজি খাতুন ওই গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী।
জানা গেছে, ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়লে চাপা পড়েন সজি খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, গাছ চাপা পড়ে সজি খাতুন মারা গেছেন।