মাইক্রোবাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। 
 
রবিবার সকাল ১০দিকে শিবপুর উপজেলার কুন্দারপাড়া গাংপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান চরের গাও এলাকার সাফিয়া বেগম (৫৬), তার নাতি আবুল হোসেন (১৯), নাতি জামাই বিল্লাল হোসেন (৩০) ও মাইক্রোচালক নরসিংদীর রায়পুরা উপজেলার কুড়ের গায়ের  রাসেল মিয়া (২৫)। 
 
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই  মো. ফরিদ মিয়া জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান চরের গাও এলাকার বাসিন্দা সাফিয়া বেগম তার নাতি আবুল হোসেন ও নাতি জামাই বিল্লাল হোসেনকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে সিলেটের শাহজালাল (রা.) এর মাজারে যাচ্ছিলেন। নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গাংপাড় এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে আরো তিনজন মারা যান।
 
 
ইত্তেফাক/ইউবি