শিক্ষার্থী পায়েল হত্যায় তিন আসামির বিচার শুরু

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় তিন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 

মামলার আসামিরা হলেন- হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনি। আসামিরা জামিনে আছেন। 

ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম আজ মঙ্গলবার ওই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। পায়েলের আইনজীবী মনজুর আহমেদ আনছারী এ তথ্য জানান।

এর আগে ২৭ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা হয়নি। 

আরও পড়ুন: ভারতীয় সেনার অভিযানে মার্চেই ২৬ কাশ্মীরি নিহত

গত বছরের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল। ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। 

ইত্তেফাক/এমআই