নতুন একটি ইপি নিয়ে খুব শিগগিরি হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী মিনার রহমান। এর শিরোনাম 'আমি তো এমনই'। তিনটি গানের বাকি দুটির শিরোনাম 'আবার' ও 'এখন'।
সবগুলো গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মিনার নিজেই এবং সঙ্গীত-পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। অ্যালবামটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।
এ প্রসঙ্গে মিনার বলেন, 'আমি সবসময় কথা-ভিত্তিক গান করি। কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই সুর করি। এই অ্যালবামের তিনটি গান তিন রকম হয়েছে। শ্রোতাদের কথা মাথায় রেখেই এমনটি করা। খুব শিগগিরি এই গানগুলোর লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। গানগুলো নিয়ে আমি আশাবাদী।'
ইত্তেফাক/আনিসুর