লক্ষ্মীপুরে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

 
লক্ষ্মীপুরের রায়পুরে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে রিমন হোসেন (৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে রায়পুর পৌরসভার পীর বাড়িতে। রিমন ওই গ্রামের ব্যবসায়ী মো. আবু হানিফের ছেলে। সে স্থানীয় কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
রিমনের বাবা হানিফ জানান, রিমন স্কুল থেকে বাসায় ফিরে তার সঙ্গে গোসল করতে যায়। তিনি গোসল শেষে ভিজা কাপড় পালটাচ্ছিলেন। এক পর্যায়ে তাকে ফাঁকি দিয়ে রিমন পাশের আরেকটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।
 
ইত্তেফাক/জামান