রাষ্ট্রপতি সুনামগঞ্জে যাচ্ছেন সোমবার

 
বৃষ্টি ও বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়া কৃষকদের খোঁজ নিতে আগামীকাল সোমবার সুনামগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
 
রবিবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি আগামীকাল দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে হেলিকপ্টার যোগে এসে পৌঁছুবেন। পরে তিনি সরাসরি সার্কিট হাউসে চলে যাবেন।
 
সন্ধ্যা ৭টায় তিনি হাওড়ে ক্ষতির বিষয় নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
 
ইত্তেফাক/জামান